আমার বিলীয়মান বালি,অবিমৃশ্য বালি -
চোখের পাতায় খাল
খালের দু'ধারে বাবলার বন,হিজল গাছের সারি
সবুজের অবাধ্ন স্মৃতির মধ্যে নৌকা-খালের সংঘাত বেজে ওঠে
শরীরের চতুরঙ্গে ভ্রুকূটির শাষন-নিখাত পাতালের ছায়া
যেদিকে তাকাই - বেজে ওঠে শত হাজার কাঠির ঢাক
মাটিতে শোয়ানীও নৌকা- কত আর জল ধরে রাখে
উত্থান ও প্রণতির মাঝখানে পড়ে ছিল আমাদের বোঝাপড়া
ভুল কিংবা সঠিক - হিসেব করি নি কখনো
কেবল শুনেছিলাম তোমার পায়ের শব্দ
ঝমঝম বাজছে,বেজেই চলেছে রুপার মল
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন