শোক থেকে শোকাশ্রু ও শোক সঙ্গীতের সুরে
তারা ডোবা দেখেছিল মেয়ে - ঐ দিগন্তে তারা খসে পড়ে!
শত বছরের আগে এবং পরে
আকাশে আকাশ ভরা তারা - কত লোক ওপারের পথে গিয়েছিল
গত শতাব্দীতে মারী ও মড়কে যারা গ্রামছেড়ে গিয়েছিল
তাদের উত্তর পুরুষেরা কোথায়,কেমন আছে
এই শতাব্দীতে গান থেমে আছে
মরা লোকালয়ে চাঁদ জ্বলে
চকোর পাখিরা ফিরে আসছে ঐ
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন