Powered By Blogger

সোমবার, ৬ এপ্রিল, ২০১৫

নিহিত বর্ণমালা

আমাদের ঘর নেই,ভিটে নেই সাবেক ভিটেতে দাউদাউ চিমনি জ্বলছে - ক্ষুধা এবং যৌনতার আমাদের মেয়ে ও স্ত্রীলোকেদের শহরের বাবুরা তাদের সাথে করে নিয়ে গেছে শহরের হারেমে এখনও কত ঘর খালি পড়ে আছে রতিপ্রস্তুতির গর্জনে প্রতিটি রাত ভরে ওঠে অবৈধ সঙ্গমলোভে একেকটি চুম্বনের শব্দে শহররক্ষার দেয়ালে ভিত কেঁপে ওঠে আর ঐ দিকে নৈশপ্রহরী হেঁকে যায়,'সাবধান।' যৌনতায় দুলে ওঠে শহর - নগরপিতা বার বার হিসেব কষছে সাধারণ নাগরিক এবং বারবণিতার সমানুপাতিক সাংখ্যের আধিক্যে সমর্থনের সুষম ভারসাম্য,জন্মনিয়ন্ত্রণ,পয়ঃনিষ্কাষন শুঁড়িখানায় এখন আর মাতলামি নেই বরঞ্চ বেশ্যাপল্লীর পথে অস্থি ও জীবাশ্মেভরা অন্ধকারের ভেতর দৈবপ্রজনন,কটুগন্ধা যোনীর অনার্যা ঈশ্বরীর আর্তনাদ - নৃত্যরতা বাঈজী ও বেশ্যার কিশোরীকন্যা - ওদের এখন কোন মৌলিক উৎসব নেই চঞ্চল কীট ও পতঙ্গের মতো শস্যদর্শনের স্মৃতি আছে প্রত্যেক অনামী ঠোঁট ও কপালে অজস্র যৌনপ্রহার একেকটি মাতালের আলিঙ্গনে শরীরের লোভনীয় বাঁকে ফুটে ওঠে আলোরেখা,চুম্বঞ্চিত্র,নিহিত বর্ণমালা

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন