সোমবার, ৬ এপ্রিল, ২০১৫
ঊনিশ এবং রক্তমাখানো নখের জলছাপ
অনতিদূরে গমের ক্ষেত,সমস্ত রাতের স্বপ্ন জ্বলে -
নবআবিষ্কৃত শমী বৃক্ষের তলায় উদাসীন বসে আছি
ভুলে গেছি প্রার্থনার মন্ত্র,সূর্যস্তব -
এবারের শরতে কেবল মৃত্যুবোধ জেগে ওঠে
মৃত্যুর দেবতা এসে লিখে গেছেঃ
সাল আনুমানিক ঊনিশ কিংবা তার পরের হেমন্তে...
সারি সারি চিতার আগুন - খবরের পাতা ভরে আসে দুঃসংবাদ
আগুন ও ধোঁয়া,ধোঁয়া ও আগুন
এতো মৃত্যু কাদের কল্যাণে
দুর্মূল্য পেট্রোল বোঝে না নিজের সক্ষমতা
মসজিদ,মন্দির ও গীর্জায় পূণ্যার্থীর ভীড়ের ভেতর কেবল একটি চোখ জ্বলে উঠেছিল
বান্ধবের মৃত্যু ও সহমরণে - তহবিল সম্ভাবনাহীন এবং
ধর্পোম ও তীর্থশালার পোড়া ইটে আঁকা ঊনিশ এবং রক্তমাখানো নখের জলছাপ
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন