Powered By Blogger

বৃহস্পতিবার, ১১ এপ্রিল, ২০১৩

ছন্দ

অবোধ সন্ন্যাসে বাস্তবতাকে এড়িয়ে  যাওয়ার প্রবণতাটুকু বুকের প্রপাতে
ঝরে ঝরে যায়।মানুষের চিরকালীন অকৃতজ্ঞতা মুখ বুঁজে সহ্য করে যাচ্ছে
মাঠের প্রাচীন বটগাছ।বটগাছ জানে স্থবিরতার অপরিমেয় দুঃখ ও যন্ত্রণা;
ব্যর্থতার বোধে জর্জরিত মানুষেরা কাঁটাহীন গোলাপ বুকের মধ্যে পুষে নিয়ে
নির্লজ্জ ঘুমিয়ে পড়ে।
কবিতা যেমন জীবনের কথকতা বলে যায়,তেমনি বিমূর্ত গান হয়ে
নিজেই নিজের সুর খুঁজে নেয়।সেই কথকতা,সেই গান,সেই সুর,_
একসাথে জীবনের ছন্দময় পথে প্রগাঢ় আনন্দে নেচে যায়।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন