Powered By Blogger

সোমবার, ৮ এপ্রিল, ২০১৩

বিভ্রান্তি

জীবন যাপন ক্রমশঃই বিভ্রান্তি ছড়িয়ে যাচ্ছে,চারিদিকে।অমোঘ মাটির মধ্যে
জ্বলজ্বলে,স্পষ্ট ফুঁটে ওঠে অভ্র,সীসা,কয়লা,লৌহের আকরিক।যাবার সময়ে
কে যেন বলল,'আজ উত্তরফাল্গুনী নক্ষত্র,হস্তার সঙ্গে চন্দ্রের মিলন হবে।
কাল যেয়ো।'শুভক্ষণ দেখে যাত্রাই উত্তম।অমৃতযোগে উন্মুল বসন্তের কালে
বনের আড়াল থেকে একটানা ডেকে গিয়েছিলাম,'কুউই।'স্তব্দ দুপুর,ফ্যাকাসে রোদ
আমাকে চূর্ণ-বিচূর্ণ করেছিল শুষ্ক ফলের মতোন।

ধোঁয়া ও জ্বলন্ত আগুনের মধ্যে  স্বেদাক্ত সময়,কাক ও শকুন,নিঃশর্ত লোভের
চকচকে লালসার খানা-খন্দকের পথ পার হয়ে পরিশুদ্ধ হয়ে ফিরেছি,মানবী।
অনাবৃত বুকে আমাকে গ্রহণ করো।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন