Powered By Blogger

বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০১৩

স্রোতঃপ্লাবী

উচ্ছ্বসিত বর্ষার প্লাবনে
পয়ারের মাঠে জন্মান্ধ, কৃষক কবি স্বরবৃত্ত ছন্দে
অবজ্ঞাত কার উদ্দেশ্যে বিষাদময় গীতি শব্দের চৌহদ্দি মেঘান্তরে মেঘান্তরে
মেলে দ্যায়;রৌদ্র,আলো,ছায়া,মেঘ,বৃষ্টি একে একে ধ্বণি তোলে মল্ল আষাঢ়ের সুর

পৃথিবীর সমস্ত নিয়ম ভেঙে চুরে কোন প্রোষিতভর্তৃকা 'বৃষ্টিতে,ভিজবে,এসো,'
বলে ডাক দেয় লজ্জাতুর যৌবনকে

স্রোতঃপ্লাবী মন ভেসে যায় দূরচক্রাবালে

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন