যে সব মাছেরা জাল ছিঁড়ে পালায় তারা কি আর ফিরে আসে
স্বপ্নের ভেতর এক জটিল পরাবাস্তব বোধ শুয়ে থাকে আদুরে বধূর মতো
স্বপ্ন দেখে গ্রীষ্মাবকাশের নীল আকাশ;যেখানে
ভুলে যাওয়া গানের সুরগুলো মনে পড়ে
শেষ যে চিঠিটা লেখা হয়েছিল
তার জবাব আজও এসে পৌঁছায় নি
পলাতক পাখিরা আকাশ খালি করে চলে গেছে

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন