Powered By Blogger

বুধবার, ১৭ এপ্রিল, ২০১৩

বেঁচে থাকা

বেশ অনেকদিন বেঁচেছিলাম।পৃথিবীর সাথে সাথে অন্ততঃপক্ষে চল্লিশবার
প্রদক্ষিন করেছি সূর্য্যকে।খুব একটা খারাপ,_এটা বলছি না।'বাসযোগ্য নয়',
বলে কাউকে কাউকে বড় বেশী অবেলায় চলে যেতে দেখেছি;আরেকজন যিনি
অক্লেশে সাদাকে সাদা অর্থাৎ কালোকে কালো বলার মতোন দুঃসাহস রাখতেন।
কি জঘন্য আর অনিয়মসারময় বলে দর্শনের এক অধ্যাপক তড়িঘড়ি
পাড়ি জমালেন।কাউকে কিছু না বলে মাঝরাতে ব্যর্থ বাবা মাত্র সাড়ে তিন হাত
জায়গা দখল হারানোর আশংকায় জামরুল গাছের তলায় আশ্রয় নিলেন।
স্বর্গের অসীম সুখের সৌন্দর্য্যে নিতান্তই ইচ্ছের বিরুদ্ধে ঈশ্বরের সান্নিধ্যে গেলেন
সৌম্যদর্শন যাজক।
যে হাসপাতালে আমি জন্মেছিলাম ফিনাইলের দম আটকানো ভারী বাতাসের মর্গে
শুয়ে শুয়ে প্রতীক্ষা করছি ছেনি,হাতুড়ী ও বাটালের ঐকতানিক সঙ্গীতের জন্যে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন