জেরুজালেমের প্রাচীন দেয়াল ঘেঁষে আমি এক কাল থেকে
আরেককালে হাঁটছিলাম স্মৃতিশক্তিহীন প্রদর্শকের হাত ধরে;
নবীগণ যেখানে পবিত্র ইতিহাস ভাগাভাগি করে নিয়েছিল
স্বর্গারোহণ ও আত্মবিশ্বাস কিছুমাত্র ফেরানোর বিষন্ন অবতরণে
কেননা পবিত্র প্রেম এবং শান্তি ফিরে আসে শহরেই।
আমি হাঁটছিলাম একটি নীচু ঢাল বেয়ে এবং ভাবছিলামঃকিভাবে
একজন কথক পাথর সম্পর্কে আলোর বক্তব্যে দ্বিমত পোষণ করে ?
যুদ্ধের বিস্তারণ ঘটে কি সম্ভবতঃএকটি পাথর থেকেই?
আমি আমার ঘুমের মধ্যে পায়চারি করি
আমি আমার ঘুমের মধ্যেই স্থিত দৃষ্টিতে দেখি
আমি দেখি আমার পেছনে কেউ নেই
আমি দেখি আমার সামনে কেউ নেই
আর সমষ্টিবদ্ধ আলোর কিরণ আমার জন্যেই নির্ধারিত
আমি পায়চারি করি এবং ক্রমেই নির্ভার হতে থাকি
আমি উড়ে চলি আর
ার নির্ভার উড্ডয়ন শেষে আমি অন্য এক আমি-তে রুপান্তরিত হই
যেমন শব্দেরা নবজন্ম নেয় ঘাসের মতোন ঈশা মসীহর বাণীর মত--
''যদি তুমি অবিশ্বাসী হও তবে তুমি নিরাপদ নও''
আমি পায়চারি করি যেন আমি অন্য কেউ
এবং আমার ক্ষত বাইবেলে বর্ণিত সাদা গোলাপ
এবং আমার হাত দু'টি যেন ক্রুশবিদ্ধ যীশুর উপর ভাসমান দু'টি পায়রা;
যাদের ঠোঁটে তুলে নেয়া ক্রুশবিদ্ধ যীশুর রক্তভেজা স্থানের পবিত্র মৃত্তিকা
আমি পদব্রজে হাঁটতে চাই না
আমি উড়ে উড়ে অন্য এক আমি-তে রুপান্তরিত হতে চাই
যেখানে সময় এবং স্থানের কোন অস্তিত্ব নেই
তাই প্রশ্ন করি,আমি কে?
আমি সেই আমি নই,এক উত্থিত বর্তমান
কিন্তু আমি একান্তেই ভাবি,
পবিত্র ঈস্টার ডে-র উপস্থিতিতে একাকী নবী মুহম্মদ
বিশুদ্ধ আরবী ভাষায় বলেছিলেন,'এবং তারপর কি'
তারপর কি? চেঁচিয়ে ওঠেন একজন মহিলা সৈনিক;
পূনর্বার কেন আপনি এখানে
আমি কি আপনাকে হত্যা করিনি?
আমি বলি,অবশ্যই আপনি আমাকে হত্যা করেছেন
এবং মৃত্যুর মতোন আমিও আপনাকে ভুলে গেছি।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন