Powered By Blogger

মঙ্গলবার, ২৩ এপ্রিল, ২০১৩

কালপুরুষের পায়ের ছায়া

সমুদ্রের নীল জলে চন্দ্রাহত আষাঢ়ে পূর্ণিমা
জল কেটে,জল কেটে,___উত্তরাষাঢ়ানক্ষত্র থেকে
কৃত্তিকানক্ষত্র অঞ্চলের শেষে ঔদাসীন্যে থেমে যাবার প্রাক্কালে
অবিশ্বাসী দুই চোখ ফাটে স্বপ্নাচ্ছন্ন নিদ্রাহীনতায়

এখনো জাগিনি,ঠান্ডা ঘুমের কফিতে আরো দু'চামচ
ঘুম মেশানো হলেও কবিতার আগ্রহতিশয্যে কখনো কখনো
কুয়াশামাখা সকালে দুগ্ধফেনায়িত কফির পেয়ালা
কাঁপে কালপুরুষের পায়ের ছায়ায়

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন