Powered By Blogger

মঙ্গলবার, ২৩ এপ্রিল, ২০১৩

সৃষ্টি

আমার পথের দুই পাশে নক্ষত্রগুলো ছড়ানো ছিল
অতি দূরের গ্যালাক্সিদল স্থির হয়ে ছিল মাথার ওপর আর
মহাবিশ্ব সম্প্রসারণের পরিবর্তে ক্রমেই জমাট বাঁধছিল বুকের ভেতর
উন্মাদ অন্ধকারের মধ্যে অলৌকিক আকাশের শেষে পৌরাণিক বিধাতারা
তাদের দেবদূতেরা রহস্যের বেড়াজালে মুগ্ধ করছিল পূরাণাচ্ছন্ন পৃথিবী
কিন্তু তবুও ভোরের রোদে এতো বেশী সোনা,___
এতো বেশী আলো
এতো বেশী বর্ণালী রঙ

সবকিছু ছাপিয়ে খেলাঘরের মতো মনে হয়
(খেলা শেষে খেলাঘর মুখ থুবড়ে পথের বাঁকে পড়ে থাকে)

জীবন বলয়ে শূণ্য দৃশ্যপট ভরে আসে
নগ্ন নারী-পুরুষের সম্মিলিত উন্মুল মিছিলে
ওদের দেহভঙ্গিমা,রুপ-লাবণ্যে ঠিকরে পড়ছিল অনন্ত যৌবন
ওদের অঙ্গবিভঙ্গে শুধু জন্মের কথাই ঘুরে ফিরে আসছিল
আবেগ তন্মন পুলক ও শিহরণে ফুটে ওঠে
স্বেদহীন ভালোবাসা

দৃশ্যপটে  পালটে আর এক দৃশ্যপটে ফুটে ওঠেঃ
প্রবল সূর্যের নীচে দীর্ঘে সৈকতে একাকী
নিমগ্ন সূর্যের স্তবে আদিম রমণী
স্তনচূড়া রক্তিম,রহস্যময় যোনী আর দূর্বাঘাসে ঢাকা উরুসন্ধি
বোঝা যায় জন্মের প্রতীক্ষাতেই নীল জল ঘেঁষে এ প্রার্থনা

অফুরান জন্ম ছেয়ে যাবে দিনরাতের এ পৃথিবীতে

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন