আমাদের মিলন হবে না,কোনোদিন
জলে-স্থলে-অন্তরীক্ষে
পাশাপাশি সমুজ্জ্বল ক্লান্তিহীন ছুটে চলা,___
বিস্মিত,ব্যাকুল চোখে ঝরে পড়ে অমর্ত্য বাসনা
রাত শেষের জ্যোতির্মন্ডল তলে চলে বহ্ন্যুৎসব আর
অনুরাধা নক্ষত্রের উন্মীলনে খুলে ফেলি
পাথুরে মূর্তির মুখচ্ছবি
অথবা বিপথগামী শৈবালের সবুজ আস্তর
নিষেধের তরল অন্ধকারের বাঁধ ভেঙে এসো,
জীবনের প্রবল প্লাবনে মিশে যাই
নিষ্কাম প্রেমের বিচ্ছুরণে
ঈশান,নৈঋৄতে দুই হাত মেলে
প্রত্যাশাবিহীন ফেরার মুহূর্তে
আমার পথের মধ্যে ফুঁটে উঠেছিল
এপিটাফহীন সারি সারি কবর য্যানো বা
প্রার্থনারত অশীতিপর বৃদ্ধা
অসহায় বাঁশবনে বাতাসের নৈসর্গিক আক্রমনে
ঝরা পাতাদের সশস্ত্র প্রতিরোধের কালে
বেদনায় বিদীর্ণ হৃদয়ে
চোখ থেকে অনুক্ষণ ঝরে পড়েছিল ক'ফোঁটা অশ্রুর বন্যা
এবং অনন্ত বিদায় সঙ্গীতের মূর্ছনায়
আমার হৃৎপিন্ড সংকোচন ও প্রসারণের ফলে
দূর্ভাগ্য ও অপমান আমাদের বিচ্ছিন্ন করে নি
সুখত্যাগী হয়ে যাবো জীবনকে ভালোবেসে
স্বার্থক জীবন উদ্ভাবনে
সুস্থিত বিশ্বাসে জ্বলজ্বলে শব্দগুলো
সাজিয়ে তোমার জন্যে লিখে যাবো পারিজাত প্রেমের কবিতা
জলে-স্থলে-অন্তরীক্ষে
পাশাপাশি সমুজ্জ্বল ক্লান্তিহীন ছুটে চলা,___
বিস্মিত,ব্যাকুল চোখে ঝরে পড়ে অমর্ত্য বাসনা
রাত শেষের জ্যোতির্মন্ডল তলে চলে বহ্ন্যুৎসব আর
অনুরাধা নক্ষত্রের উন্মীলনে খুলে ফেলি
পাথুরে মূর্তির মুখচ্ছবি
অথবা বিপথগামী শৈবালের সবুজ আস্তর
নিষেধের তরল অন্ধকারের বাঁধ ভেঙে এসো,
জীবনের প্রবল প্লাবনে মিশে যাই
নিষ্কাম প্রেমের বিচ্ছুরণে
ঈশান,নৈঋৄতে দুই হাত মেলে
প্রত্যাশাবিহীন ফেরার মুহূর্তে
আমার পথের মধ্যে ফুঁটে উঠেছিল
এপিটাফহীন সারি সারি কবর য্যানো বা
প্রার্থনারত অশীতিপর বৃদ্ধা
অসহায় বাঁশবনে বাতাসের নৈসর্গিক আক্রমনে
ঝরা পাতাদের সশস্ত্র প্রতিরোধের কালে
বেদনায় বিদীর্ণ হৃদয়ে
চোখ থেকে অনুক্ষণ ঝরে পড়েছিল ক'ফোঁটা অশ্রুর বন্যা
এবং অনন্ত বিদায় সঙ্গীতের মূর্ছনায়
আমার হৃৎপিন্ড সংকোচন ও প্রসারণের ফলে
দূর্ভাগ্য ও অপমান আমাদের বিচ্ছিন্ন করে নি
সুখত্যাগী হয়ে যাবো জীবনকে ভালোবেসে
স্বার্থক জীবন উদ্ভাবনে
সুস্থিত বিশ্বাসে জ্বলজ্বলে শব্দগুলো
সাজিয়ে তোমার জন্যে লিখে যাবো পারিজাত প্রেমের কবিতা

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন