Powered By Blogger

রবিবার, ২৮ এপ্রিল, ২০১৩

কবির হৃদয়

পরান্মুখ পৃথিবীতে যখন প্রতিনিয়ত মানুষের সুপ্ত আকাঙ্খাগুলোর মৃত্যু ঘটে
আসামান্য অশ্রুপাতে অতিশয় সরল কবিতাগুলো শব্দহীন বৃথাই অপেক্ষা করে
শব্দের পর্যাপ্ত ব্যবহারে আনন্দ ও অশ্রু সম্মুখগামী জোয়ারে বহিরাগতের মতো
নিঃশব্দে ঘুরতে থাকে এবং ব্যাপক বিশ্বের শান্ত পশ্চিমা বাতাস প্রবাহিত হতে থাকে
সমুজ্জ্বল বৃষ্টি নদীর উত্তাল স্রোতে নির্বোধ নৌকার সারিগুলো পৌঁছে দেয় উপকূলে
অবোধ সন্ন্যাসে হরিণেরা সেখানে নির্ভারতায় খেলা করে আর বন থেকে ভেসে আসে
পাখিদের ঐকতানিক সঙ্গীত

কোনদিন বুঝবে না কেউ অন্ধ কবির হৃদয় কেন কবিতাতে উদ্ভাসিত

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন