বৃষ্টি দুপুরের মধ্যে কিশোরীর ভীরুকন্ঠ,পিঁপড়ের সারি,মারী ও মড়ক মুছে যায়,--
একাকী ধানের ক্ষেতে গভীর অনন্ত শব্দে রুপালী পোকারা কোটিকল্প চোখ তুলে
আশৈশব স্মৃতির ভাঁড়ার খুঁটে দেখে নেয় সচকিত বর্ষা।গতবারের বর্ষার ব্যাপ্তি
কতদূর ব্যাপী ছিল?সমুদ্র অবধি?চিতার কালচে কাঠ ডুবসাঁতারে কখন ক্লান্ত?
নিরাসক্ত শিমুলগাছ ঠিকরে পড়া আলোর উচ্চতা থেকে তাকিয়ে দেখছে
পরিকল্পত নগর,জনপদ।
একই ছাতার নীচে অন্ধ ভিখারী ও পরশ্রীকাতর পাগলের বিষয়হীন প্রলাপ।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন