Powered By Blogger

রবিবার, ১৪ জুলাই, ২০১৩

শুদ্ধচারী নদী

শুদ্ধচারী নদীর গহীন আত্মা খুব নৈকট্যের দু'পাড়ের কাঙ্খিত বিন্যাসে
রোদ্দুরময় নিশ্চিত ঘোষণায় স্পষ্ট শোনা যায় ভাঙ্গনের ঐকতান।
প্রতিমুহূর্তে জলের আক্রমনে প্রস্তুতিহীন দু'পাড়,প্রতিয়াক্রমনে ব্যর্থ।
সেই নদীটার কথা মনে আছে।আত্মমগ্ন বালির প্রদীপ জ্বেলে
দুই পাড় প্রবাহিত তরঙ্গের বিপুল চাপড়ে আমাদের সমান্তরাল ইচ্ছের
সাদা অশ্রুপাত,অস্তিত্বের আলো,বিনত বিশ্বাস,আবর্তিত অভিশাপ,---
বালির গহ্বরে মগ্ন আসন্ন শীতের প্রস্তুতির মধ্যে।

শব্দ ও আলোয় অগুনতি ভাষার ভেতর
পৌরাণিক নদীগর্ভে শষ্যভর্তি জাহাজ,নগর,পৌরপিতার কেলেঙ্কারী,
মৃত পশু পাখিদের কঙ্কাল;আণব সূর্যঝড়ে রুঢ় অনুশাষণের জলজ কবর
এবং
সেখানেও ভাঙা কলসের মধ্য থেকে আমাদের অভিমানী অবকাশ গড়িয়ে পড়ছে

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন