Powered By Blogger

শুক্রবার, ১২ জুলাই, ২০১৩

সুদূরচারী ঈশ্বর

বিপরীত জল থেকে উঠে এসে
প্রসাধনহীন তোমাকে দেখেছি অন্নপূর্ণা সাজে আর
বুকের প্রপাতে ভেঙে পড়ছে বস্তুজগৎ,
নিঃসীম পরাবাস্তব
প্রবল ঘূর্ণিতে আলো ও তামসীকতা এক হয়ে
প্রার্থনার গাঢ় ভাষা,----মনে পড়ে
আমাদের ঈশ্বর সুদূরচারী

শাণিত নির্জনে মগ্ন হিংস্র প্রেত

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন