Powered By Blogger

বুধবার, ১৭ জুলাই, ২০১৩

অন্তহীন ঢেউ

খরদ্বিপ্রহরে সৌরবাতাস থেমেছে লাটবাগানের অন্ধকারে।শালকী নদীর চরে
খুঁটে তোলে কন্দফল সন্দেহতাড়িত দ্বিমুখী অসুর।উঠোনপ্রান্তিক প্রসন্ন বাড়ির
সজনেতলায় অন্তহীন শুঁয়োপোকা নেমে আসে নিরুদ্বেগ।

মনে আছে প্রত্যাবর্তনের দিনে কিছু সুযোগসন্ধানী ফল ডুবে গিয়েছিল জলে
সাথে শুভবুদ্ধিজাত গাছের ঝরন্ত ফুল।

এই বেশ আছি বাঞ্জাহীন।কবিতার খাতা ছুঁড়ে ছুঁড়ে অন্তহীন ঢেউয়ে ঢেউয়ে পাড়ি...

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন