এক ভাষা থেকে আরেক ভাষায় চাঁদ যখন ঝলমলিয়ে হেসে ওঠে
স্বরব্যঞ্জনে অশ্বথগাছ তার নবীন পাতায় লিখে যায় অভিশাপ
জন্মপরস্পর কাঠুরিয়া শান্ত অন্তরালে দেখে নেয় গাছে ছড়ানো গুড়ি
এ পথেই একদিন ভোরের আলোর মধ্যে দেখেছি গোলাপ
কিভাবে পাপড়ি মেলে বেলাশেষে ঝরে গিয়েছিল
নদীর ওপারে এক বিজন বিকেলে একা সূর্যাস্ত দেখবো বলে
বুড়ো তালগাছের মাথায় বাসা বেঁধেছিল যে শকুন
সান্ধ্য নির্জনতা ভেঙে খানখান করে ফিরে এসেছিল
আমি তাকে অভিশাপ দিয়েছিলাম গৈরিক গোধূলিতে

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন