Powered By Blogger

শুক্রবার, ১২ জুলাই, ২০১৩

পথের হদিস

অনুবর্তিত নদীর পাড় ভেঙে ভেঙে সাদা ফেনা ও ফেনার টানে জাগে বালিয়াড়ি।
প্রকৃতির সহজ চাতুর্যময় ভঙ্গি বলে দেয়,তোমার ফেরার কাল এল।
অবিমৃশ্য পথে উড়ে আসে হেমন্তের পাতা।
ভোরের শিশির পায়ে মেখে শীতের প্রণত মাঠ
সম্পন্ন নগর,অন্ধ ভিখারীর গান----আর কিছু বাকী ছিল।

বসন্তের পায়ে হাঁটা পথ থেকে বর্ষার জলজ পথে
সকল শূণ্যতা ঝরে পড়ে

তবুও বর্ষার শেষে কাঁদাজল পথে আবার নেমেছ
পেয়ে গেছ পথের হদিস?

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন