Powered By Blogger

শনিবার, ৬ জুলাই, ২০১৩

সমন্বিত জলপথ

এতো দুঃখ পুষে রাখা আছে এই বুকে

বিচ্ছিন্নের বিষন্নতায় দু'চোখ সমন্বিত জ্বলে ওঠে
অনুসৃত আবেগে এমন ম্লান মুখ

ব্যবধানের ভাষায় সেই সমস্ত জানালা অবরুদ্ধ অনাশ্রয়ী অন্ধকারে
দেখেছিলাম আকাশভরা সূর্যপাত
আমি দু'হাত বাড়িয়ে বলি,'দাবদাহে জ্বালাও আমাকে।'

সমুদ্র সৈকতে পড়ে আছি
আমাকে রোদ্দুর দাও
আমি আগুনের  সর্বভূকতা দেখেছি
আমাকে সর্বাঙ্গে জ্বালিয়ে বিশুদ্ধ কর

আকাশের জ্যোতিরেখা তাপের প্রবাহে কেঁপে ওঠে
'সূর্যপোড়া নীল' দুই হাতে মেখেছি শরীরে
সকালের শান্ত পটভূমিতে যে ছবি এঁকেছিলাম তা আজ
বিকেলবেলার মতো স্থির স্বার্থপর অসহায়ের নৌকায়
পরিস্রুত জলের প্রচ্ছদে বেঁকে যায়

একরোখা সমন্বিত জলপথ সমারোহে মৃত্যুকেও সমর্থন করে

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন