সামাজিক স্রোতের সহজতর মৃদ্যু প্রতিবাদ।আমাদের করতলে বিচিত্রিত রেখা।
পরিত্রাত প্রণয়ের অচঞ্চল অন্ধকারে বিনত বিশ্বাস,আশরীর মূঢ়মতি।
বেড়ে যায় উন্মাদনা।আমাদের রক্তঘাম নিম্নগামী।স্বভাবজাত যন্ত্রণামুখী।
আমরা জানতেও পারি না কখন লবণাক্ত দুঃখস্নান দাবী করে প্রতিশ্রুত ঋণ।
প্রবীণ বটগাছের শাখা সান্দ্র স্বরে একটি ছায়ার মধ্যে অবলীন।
ছুঁতে চাও এ শরীর?তবে ছিঁড়ে ফেলো শরীরের বল্কল,স্বপ্নাচ্ছাদিত আত্মা।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন