Powered By Blogger

শনিবার, ১৩ জুলাই, ২০১৩

রক্তস্রোত

জলের বদলে রক্ত ঢেলে দিয়েছিলাম শেকড়ে
আমার সমৃদ্ধ বাগানের গোলাপেরা তাই এমোন আগুনরঙা
স্বরব্যাঞ্জনে হৃদয় খুলে দিয়েছি;অরুণোদয়ে
চিৎকারে চিৎকারে দশদিক বিদীর্ণ করেছি
কেউ শুনেছে সে ডাক

তুমি তো জলের মেয়ে
রোদেলা আকাশ,হৃদয়বিছানো ছায়াপথ,----
মনোঃসীমায় হারিয়ে অন্ধ দু'চোখ----প্রত্যয় ঋজুহীন
শিখেছ কি করে রক্তলিপি লেখে আকাশের গায়ে
ঝরন্ত ফসলের মাঠ,ইস্পাতফলায়

রক্তস্রোত আরম্ভের পথ ঠেলে ঠেলে
কিভাবে জলের আয়নায় নিজেকে সাজাবে
আত্মপরান্মুখ পৃথিবীতে আমাদের মুঠোর ভেতর
কেবলই কেঁপে ওঠে ফাঁপা,নিষিক্ত ও অসহিষ্ণু জীবনের গল্প-কথকতা

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন