Powered By Blogger

মঙ্গলবার, ৩০ জুলাই, ২০১৩

শেষ বিকেলের বোঝাপড়া

ধ্বংশের প্রতিমা বানিয়েছি---পূজো দেবো আজ রাতে।তারপর।
বিসর্জনের বিষাদ।অর্থহীন শব্দে ভরে যাবে সাদা পাতা।

ঠোঁট থেকে গড়িয়ে পড়ছে লুব্ধ লালা,
আসমুদ্র পাপেভরা লবণজল শরীর---চিতা জ্বলে বুকের ভেতর।
সকালের শিশিরজলে এ পাপ মুছে যাবে?
চারিদিকে মূঢ় ধ্বংশ আর বিনাশ;ফসফরাসে এতো আলো?

আমাদের সব সত্য অবলীন শেষ বিকেলের বোঝাপড়ার ভেতর।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন