জলস্রোতে
খুঁজে নেবে গোত্র পরিচয়?
উপদ্রবহীন
জামরুল বাগানের গোপণ প্রণয়ে মেরুদূরাতীত?
ভূতবিদ্যা
ও জ্যোতিষশাস্ত্র থেকে যে জ্ঞান জেগেছে
অমীমাংসীত
আধূনিকতা কবিতার আঁচল জড়িয়ে
উত্তর
রৈখিক খাটে শুয়ে আছে দ্বিধাহীন মশার জ্বালায়।
নিরন্তর
প্রস্তুতি---তাপিত ঘোষণায় নিদ্রাবিষ্ট।
কেন্দ্রাভিমূখী
ক্ষমতা,স্মৃতিহীন প্রতিটি বস্তুর অবস্থিতি,
সংস্কারবিহীন
নির্ভরতা---অনতিক্রমণীয়, অনুবর্তিত নদী,
সামাজিক
মুদ্রাদোষহীন পাপ দু’চোখে---শাসিত সমর্পণে
বেজে
উঠেছে সাফল্য,প্রতিশ্রুতিময়।
নান্দনিক
কবিতার ক্ষেতে বুনে দিয়েছি যে সব সুমন্ত গানের কলি,---
ঝরেছিল
কন্ঠ থেকে।
প্রতিদিনের
পূরণো সুর বেজে ওঠে সন্ধ্যেবেলা,
তমাল
বনের অন্ধকারে কোন অন্ধ প্রেমিক গাইছে
বিষাদের
চান্দ্রগীতি।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন