অসম পরকীয়ার জালে যখন জড়িয়ে পড়লাম---
চারিদিকে ছিল পারিজাত আলোর অজস্র রেখা,
ক্রমপরিণত গোলাপী অভিনিবেশে অবিসংবাদিত কৌতুহল।
যে কষ্টের শেষ হয়ে গিয়েছিল তার জন্যে
হটাৎ উদাস হয়ে ওঠা।
অদৃশ্য পারস্পরিক ছন্দে অশাসিত স্থলপদ্ম---
অনির্মিত জেগে ওঠে অন্ধ চুম্বনের আঁধারময় ব্যর্থতা।
অসংশয়িত অবসানের আয়োজনে অনিচ্ছার ভেতর প্রাচীন মেঘ।
ওই মেঘ জলভারানত।
উর্ধ্বমুখী প্রয়াসে আলুলায়িত চোখ।
সু-শৃঙ্খল নির্ধারীত ছন্দে রচিত কবিতা
আমাদের আগে আগে এগিয়ে চলছে।
কোন দুঃখই আর বাসা বাঁধে না এ বুকে।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন