Powered By Blogger

রবিবার, ১৩ অক্টোবর, ২০১৩

অবৈধ সঙ্গম

জামরুল বনের অন্ধকারের মধ্যে
দাউ দাউ জ্বলে ওঠে অগ্নিশিখা
তার ভেতর নিমগ্ন নারী
আমি তাকে জাপটে ধরেছিলাম,---

এটা ছিল আমার দ্বিতীয় সহবাস

বুকের কাঁচুলি খুলে পাড়ার অতসী দিদি
আশ্বিনের জোছনাজলে সাঁতার কাটছিল
আমি ভুলেছিলাম পারিপার্শ্বিক,স্থান,কাল
প্রথম নারীদেহের স্বাদ

তৃতীয় সঙ্গমে সারারাত কেটেছিল অপা বৌদির শোবার ঘরে
নীলাভ আলোয় জ্বলে যাচ্ছিল শরীর
অনাবিষ্কৃত রহস্যে

তার পরদিন অপা বৌদির হাতের মুঠো থেকে
রাশি রাশি যুঁইফুল কার্পেটে,মেঝেতে আলপনা এঁকেছিল

'আমার মৃত্যুর জন্যে কেউ দায়ী নয়'

সেই থেকে শূণ্যে দুই হাত তুলে দাঁড়িয়ে রয়েছি
আমার মাথায় পাখিদের বাসা
শরীরে মাকড়সার জাল......

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন