Powered By Blogger

মঙ্গলবার, ১৫ অক্টোবর, ২০১৩

পরিণতহীন

আধো-অন্ধকারে জামের বনের মধ্যে ক্ষুধার্ত কাঠবিড়ালি
আমি তার ছুটাছুটি দেখি ডাল থেকে ডালে
পাতার আড়ালে ক্রীড়াশীল ছেলেবেলা
অর্থাৎ সৌন্দর্য্য এবং উজ্জ্বীবনের উৎক্ষিপ্ত ব্যথা---
অবিরত সংকেতে পূবের নক্ষত্রবিহীন মাঠ ভরে ওঠে

ঐ প্রান্তর পয়মন্ত নয়
অন্ধ বাউল একতারার সুরে দেহতত্ত্ব বুঝিয়ে দিয়েছে
এমন অনেক শূণ্য ক্ষেত
আত্মাহীন শরীরের অবসানে তোমরা কোথায় যাবে
শিমুল তুলোর পরিণতহীন লক্ষ্যে
তপশিলি পথে পরিত্যক্ত শহরের দিকে

বহুদিন অব্যবহৃত হৃদয় খল-নির্ভর কম্পাসে লুপ্ত

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন