প্লাবিত গাঁ,
চলো,আমরা কাদামাটির পথ পার হয়ে যাই
ওপরে সহস্র বক দানা ঝাপটিয়ে নিজেকে জাহির করে
ধানছড়ার ওপর,মাঠে বৃষ্টি পড়ে
আর মৌনতায় স্তব্ধ তুমি বাতাসের কাছে
সুরভিফুলের ফুটে ওঠার খবর নাও
গ্রাম রক্ষাকারী বাঁধে অনাহারী মানুষের ভীড়,জীর্ণ পেটিকায় সতর্কলিখন
ষড়যন্ত্রী নেতা ও সমাজপতিদের হাতে
তাঁবু,রিলিফ পেছনে ক্যামেরার লাটবহর,সম্ভাবনারহিত প্রুতিশ্রুতি মুখে
আমাদের অনেকদিনের ব্যবহৃত ঘর ভেসে যাচ্ছে ওই
নিরভিমান আঁধার জলে
নদীর জলের ছলছল শব্দে যতোদূর ভেসে যায়
ততোদুর চেয়ে থাকি কিন্তু কেউ-ই ফেরার কথা ভাবছি না
কালো গোলাপের মতো ফুটে ওঠা আষাঢ়ের ঘন এই রাতে

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন