Powered By Blogger

বুধবার, ২৩ অক্টোবর, ২০১৩

বিকৃত মুখের ফুল

জ্বলন্ত অগ্নিকে আমি নিভে যেতে দিয়েছি।রক্তের মধ্যে
ফেনিল উচ্ছ্বাস-----দেয়ালের কোনায় কোনায় ঝুল,মাকড়সাজাল,
প্রতিরোধে ক্ষয়ে ওঠে ভূর্জপুঁথি।স্পষ্টতঃ যা উঠে আসে
করপুট পেতে ধরি----বিকৃত মুখের ফুল।

রাত্রি যত গাঢ় হয়
নক্ষত্রেরা পরস্পর উপহাসে মেতে ওঠে নিজস্ব আকাশে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন