Powered By Blogger

রবিবার, ২০ অক্টোবর, ২০১৩

উৎসবের নাচ

অনিমন্ত্রিত এসেছি তোমাদের এ উৎসবে।অনভিনিবেশে
সাদর অভ্যর্থনার প্রত্যাশিত---
একাগ্রতা ভুলে ঝাড়লন্ঠনের শর্তাধীন আলো
শরীরে মেখেছ?কতদিনের প্রস্তুতি অপরিজ্ঞাত প্রয়াসে?

স্বতঃস্ফুর্ত ফেনিল প্রক্ষোভ।প্রতিটি বিন্যাসে,
প্রতিটি সূক্ষ্মাতিসূক্ষ্ম বর্ণ রেখায় অমিত কৌতুহল।
আমাদের বুকের ভেতর বিপর্য্যয়,অনন্তকাল স্তব্ধনিবেশ,
অন্ধকারের ভেতর বনভূমি,তমোপাহাড়,মাঠের নিথরতা।

অন্ধকারের রঙ,শীত,কুয়াশা।প্রশ্নের অবসানে
ঘুঙুর বাজছে।উৎসবের নাচ শুরু হল এই।



কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন