যেদিন জেনেছ
আমি চোখের সাংকেতিক ভাষা অবলীলায় পড়তে পারি,---
তুমি আর সরাসরি আমার চোখের দিকে তাকাও নি
যদি ভালোবাসার অতলে ডুবে যাই
সাজানো জীবন নেচে চলে রুপালী দুপুরে
আমি যত শঙ্খ কুড়িয়ে এনেছিলাম----
চোখের অশ্রুতে মুক্তোগুলো সব ঝরে যায়
চারিদিকে এত জল
বুকের প্রপাত বেয়ে ঢল নামে
শর্তহীন লোভে ব্যভিচারী ডিঙা খুঁজি
বিপরীত তীরে পাড়ি দেব
কাছে এস
এ চোখের দিকে অপলক চেয়ে থাকো
অমর্ত্য প্রেমের কিছু কবিতা লিখব
আমি চোখের সাংকেতিক ভাষা অবলীলায় পড়তে পারি,---
তুমি আর সরাসরি আমার চোখের দিকে তাকাও নি
যদি ভালোবাসার অতলে ডুবে যাই
সাজানো জীবন নেচে চলে রুপালী দুপুরে
আমি যত শঙ্খ কুড়িয়ে এনেছিলাম----
চোখের অশ্রুতে মুক্তোগুলো সব ঝরে যায়
চারিদিকে এত জল
বুকের প্রপাত বেয়ে ঢল নামে
শর্তহীন লোভে ব্যভিচারী ডিঙা খুঁজি
বিপরীত তীরে পাড়ি দেব
কাছে এস
এ চোখের দিকে অপলক চেয়ে থাকো
অমর্ত্য প্রেমের কিছু কবিতা লিখব

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন