শরবন নুয়ে পড়ে ভরাট দুপুর রোদে
আশ্বাস-সংশয়ে পরিকীর্ণ বাবলার বনে
স্মৃতি না-কি ভবিষ্যৎ ঝাপিয়ে পড়ছে---
আমরা জানি নি
অনতিরিক্ত যা স্পষ্টতঃই তাৎপর্য্যহীন এপার
ওপারে সন্ধ্যার শীতে কুঁকড়ে পড়ছে ঘাসবন
কাঠ বাদামের তলে উপাসনারত কিছুটা গভীর সত্য
কিছুটা সত্যের দোলাচলে জানতে চেয়েছিঃ
স্পষ্ট উচ্চারিত বর্তমান,অতীতের দিনলিপি...........
চোখে ভাসে অনাবিষ্কৃত নক্ষত্র আর
শিরদাঁড়া বেয়ে নেমে আসে অরণ্যতক্ষক
স্বপ্নের ভেতর কেবলই তাড়া করে ফেরে রক্তমাখা নখ
পিতামহের অনাব্য দেহ

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন