Powered By Blogger

মঙ্গলবার, ২২ অক্টোবর, ২০১৩

জলপোড়া

আমার বুকের মধ্যে আগুন,হাঁড়ের মধ্যে ঘূণেপোকা।
মোহঋতু,বসন্ত উৎসব----সব আনমনা ঝরে পড়ে।
যারা চলে গিয়েছে অব্যবহৃত ঘর,সাজানো সংসার ছেড়ে
তারা আজ,কাল বা পরশু ফিরে আসবে এমন প্রতিশ্রুতি
পীত জারুলের বনে মিশে আছে।
সমর্পিত দুপুরের হলুদ বেলায় অগ্রুন্থিত মালা,
যত দুর্লভ সংগ্রহ----ধ্বংসবালির ওপর মেতে আছে শ্যামাপোকা।
যে পাথরে লেখা হয়েছিল এপিটাফ---
আজ তা মলিন,ধূসরিত।

অতীতের আবর্জনা বলে ভাঙছে কাঁচপাত্র,
পূরনো খাতায় লেখা গান।

অনন্ত জলের নীচে আমার প্রস্তুতি।
অতল জলের থেকে ঘাঁই মারে জলপোড়া প্রকৃত শরীর
একদিন ছুঁয়ে যাবে বর্তুলাকার পৃথিবী,
প্রচন্ড সাঁতারে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন