সাংকেতিক পাথরে আদিম মানুষেরা কিছু লিখে রেখেছিল
আমি তার রহস্য উদ্ধারে মেতে উঠি
দেখি দূরের জানালা খোলা
টুপ করে ভেসে আসে কবিতার নীল খাতা
কে ছুঁড়ল
কোন কবিতা বিদ্বেষী নারী
না-কি ব্যর্থ কবি
সামাজিক দো-টানায় বিষুব শূণ্যতা
আমরা ফিরেছিলাম ভাসমান ঘাসবীজে
গর্ভাধান অনুষ্ঠান শেষে
মঙ্গলাগ্নি;যা কুশন্ডিকার সাথে আপাত পৃথক সীমন্তোন্নয়নে
দর্ভপিঞ্জলিতে আচঁড়ে দিয়েছিলাম সিঁথি
সেই সিঁথি আজো বিদ্যমান
কেবল চোখের দৃষ্টি পাল্টে গেছে
আমি তার রহস্য উদ্ধারে মেতে উঠি
দেখি দূরের জানালা খোলা
টুপ করে ভেসে আসে কবিতার নীল খাতা
কে ছুঁড়ল
কোন কবিতা বিদ্বেষী নারী
না-কি ব্যর্থ কবি
সামাজিক দো-টানায় বিষুব শূণ্যতা
আমরা ফিরেছিলাম ভাসমান ঘাসবীজে
গর্ভাধান অনুষ্ঠান শেষে
মঙ্গলাগ্নি;যা কুশন্ডিকার সাথে আপাত পৃথক সীমন্তোন্নয়নে
দর্ভপিঞ্জলিতে আচঁড়ে দিয়েছিলাম সিঁথি
সেই সিঁথি আজো বিদ্যমান
কেবল চোখের দৃষ্টি পাল্টে গেছে

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন