Powered By Blogger

সোমবার, ১৪ অক্টোবর, ২০১৩

অফুরান ছুটি

নির্বোধ ক্ষমতামোহে ভাসে জল
আর ওদিকে ডাঙায় এত এত মানুষের শোভাযাত্রা
রেইকজাভিকে উত্তেজনা প্রশমন
অসলোয় শান্তিচুক্তির দলিলে গূঢ়মন্ত্র

অপরিকল্পিত দূর্বাঘাসে কাঁচির আঘাত---
পরিপূর্ন নান্দনিকতায় ছেয়ে আছে তোমার বাগান
ফুল তুলবার কালে মালী নেই
বসন্তদিনের মাঠে অফুরান ছুটি

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন