Powered By Blogger

রবিবার, ২০ অক্টোবর, ২০১৩

নিয়তিময় শতক

অনন্ত বর্ষার জলে ক্ষেত্রজ কৃষক আস্তে আস্তে এগিয়ে আসছে
পাশাপাশি তার ছায়া,---
দীর্ঘ পথে প্রতিফসলের দিকে মোহঋতু
সারাৎসার পানীয়ের কথা মনে পড়ে

চারিদিকে এত ফেনা ও জলের বুদবুদ
খেলাচ্ছলে গ্রামময় ছুটে চলে কিশোরীর চঞ্চল পা
ইন্দ্রিয়গোচর বস্তুব্যাপকতা থেকে ঝরে পড়ে গুপ্তরোগ,শরীরের শ্বেতকুষ্ঠ
চেতনাউদ্ভূত কবি ছুঁড়ে ফেলে কবিতা লেখার খাতা

কিশোরীর সারল্য ও নৈসর্গিক পাঠমালা

এই শতক নিয়তিময়
খুঁটে তোলে কন্দফল
কৃষক ও তার কিশোরী দুহিতা

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন