Powered By Blogger

বৃহস্পতিবার, ১০ অক্টোবর, ২০১৩

অমোঘ শঙ্খ

অশান্ত নদীর স্থির চিত্র।পালতোলা ডিঙ্গি নৌকা।
ঝরে পড়ে উন্মীলিতা রাত।'দীর্ঘ যাত্রায় নৌকার ক্লান্তি কত'---
একদিন জেনে নিতে শ্মশ্মাণের আধ পোড়া কাঠ
রোদ বৃষ্টির মতোন ভেসে গিয়েছিল।

মন খারাপের কবিতা লিখব?দেখি মন ভালো হয়ে গেছে।
ধূলো ওড়া পথে গাইছে বৈষ্ণবী,
নিশ্চিত দ্বিতীয়া মরমীয়া গান।
দৃশ্যজগতের রহস্যময় আলোক,ভারমুক্ত আবেদন,জন্মান্তর---
প্রতিটি কীটের গুঞ্জরণে শুনি অশাসিত অন্বেষণ।
নৈষধচরিত,বৃহদ্ধর্ম পূরাণে অমনোযোগী বিচ্ছিন্নতা।
জীবনের ছন্দ কোথায় মিশেছে?

শুধু মৃত্যুর নিয়মে শঙ্খ বেজে চলে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন