Powered By Blogger

বুধবার, ২৩ অক্টোবর, ২০১৩

নিঃস্ব

চিরকাল মানুষের কাছে ক্ষমাই চেয়েছি,----
মাতাল এ হাআত যতটুকু রৌদ্র ছেঁকে নিয়েছিল
বোধের পৃথিবী থেকে---তার সবটুকু
ছড়িয়ে দিয়েছি পাখিদের অভয়ারণ্যে,গ্রীষ্মের শেষে
বালির পাহাড় ভেঙে একটি মুহূর্তে তুলে নেয় প্রতিচ্ছবি
ডুবোজলে অবিরত লুকোচুরি

উৎসরিত সব গান ও কবিতা তুলে নিয়েছ আঁচলে

অনুচ্চারিত সমস্ত শব্দ কি কেবল
তোমাদের অধিকারে

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন