Powered By Blogger

রবিবার, ১৩ অক্টোবর, ২০১৩

অবকাশ

কৃষ্ণপক্ষ নাচে দু'চোখে।পালিয়ে যাবে?
বিশ্বস্ত সমুদ্রে?ঘণ অরণ্যের ভেতর প্রবল রোদশ্বাস।
দুপুরবেলার নদী।কাঁপছে প্রবাসী নৌকা।খোল ভর্তি পাপ।
এতোদুর এসে ফিরে যাব?

যোজনবিস্তৃত জলাভূমির ওপারে
পরিচিত পথেরা প্রত্যহ ফিরে আসে।
সীমান্ত শহরে ধূ্লোওড়া ভীড়,
দিগন্তের ওপারে কদ্দুর যেতে পারবে,এতোটা অবকাশ?

আমার একটি চোখ আধখানা ভালোবাসা নিয়ে জেগে আছে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন