আমি নিজেকেই ছেড়ে গিয়েছিলাম নিস্তব্ধ মধ্যরাতে
আধোস্বপ্নে মানুষেরা কালান্তরে ছোটে
অনিশ্চিত তাদের পায়ের শব্দে
প্রবহমান শক্তিতে
দক্ষ ডুবুরির মতোন অনিদ্রিত
অর্থাৎ সম্ভাবনারহিত
আবশ্যিক আর স্পর্শ্ময় শস্যক্ষেত ও পাহাড়ী পথে নিশ্চেতন মৃত্যুপক্ষ
ভূগোলের মাঠে আজ শুধু মানুষের কাটা ছেঁড়া জিভ
পূরো পৃথিবীর মাঝখানে শুধু রক্তমাখা হাড় ও করোটি
সাজানো রয়েছে----প্রলম্বিত অপেক্ষা ও একাকীত্বের গানে দ্বিতীয় প্রস্তুতি
পূর্ব নির্দেশিত ক্রমরুপান্তর
না-কি নিজেকেই ছেড়ে যাবার প্রয়াস

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন