Powered By Blogger

বুধবার, ১ মে, ২০১৩

পরার্থপর অগ্নি

পরার্থপর অগ্নির কাছে শিখে নিয়েছ,দহনরীতি।
আমি নগ্নবুকে ঋজু দাঁড়িয়েছি
দেখে নেব,অগ্নির ক্ষমতা।
বুকের পাঁজর কতক্ষনে ভস্মে পরিণত হয়!

ব্যাপক বসন্তে গোধূলির কালে আমাকে যে প্রতিশ্রুতি দিয়েছিলে
প্রাগ সভ্যতার পানাদীঘীতে তা আজ
রাশি রাশি শ্যাওলার শব হয়ে ভাসে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন