স্তব্দতাকে ভালোবেসে আশ্বাস দিয়েছিলাম
বিকেলের অপরিচ্ছন্ন মুহূর্ত
গোধূলি বেলায় মিশে যাবে আমার এ কথা সত্য হয়েছিল
কেননা হলুদ ফুলগুলো মুখব্যাদানের অন্ধকারে জ্বলজ্বল করছিল
আমাদের অমৃত চোখের মণি ভরে উঠেছিল
সোনালী ডানার পাখিদের ছায়ায় ছায়ায়
আমি কেবল তোমাকে প্রতিশ্রুতি দিয়ে যাবো
পঁচা শ্যাওলার স্তুপে
আমাদের তৃপ্ত আহারের উচ্ছিটাংশের উপর
যে কুমড়ো ডগা বেড়ে উঠছে আগামীকাল
এই সতেজভূমির উর্ধ্বাকাশে এক নক্ষত্র উঠবে

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন