সূর্যাস্তের পথে ছিল দিগন্তের সফলতা
দুই পায়ে এত ক্লান্তি,তাই ভাসতে চেয়েছিলাম
নদীর পূরাণে।
জলের স্বভাবে ভেসে যায় রক্তমাখা চোলি,অশ্রু,কাম
সমগ্রতা সমর্পণ শেষে এলোচুলে কেন যে স্পষ্টতঃ কেঁদে ওঠ
কিশোরীর অবোধ সারল্যে ?
তবে অবসিত রাতের প্রহরে কেন ভেসে যাও সশব্দ যৌন প্রহারে?

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন