Powered By Blogger

রবিবার, ৫ মে, ২০১৩

তমোহীন

প্রমত্ত জলরাশির ঘূর্ণিপাতে
নিরঞ্জন ভেসে যাবার যে প্রতিশ্রুতি ছিল
সোঁদা বৃষ্টিতে ভিজবে বলে মাঝরাতে
ভাঙন প্রবল নদীর তীর পেরিয়ে আরেক তীরে এসে পৌঁছেছিলে
উন্মীলিতা জোছনায় অনিঃশেষ ভালোবাসার প্রহরে নগ্নস্নানোৎসবে____
চোখের তারায় স্বপ্ন ফুটেছিল

গ্রহণের অন্ধকারে একে একে সব চলে যায়
সমুদ্দুরের সফেদ ফেনা
বৃষ্টিময় পথ
সূর্যের উজ্জ্বল প্রভা

অটুট দাঁড়িয়ে থাকে বালির পাহাড়

নির্জনতার যে অধিকার সংরক্ষিত ছিল
মেঘ রোদ্দুরে তা ভেঙে ভেঙে ছড়িয়ে পড়ছে তমোহীনতায়

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন