Powered By Blogger

মঙ্গলবার, ৭ মে, ২০১৩

রিরংসিত ভালোবাসা

তোমার নিরাবরণ বুকে যখন ভালোবাসার ঘ্রাণ নিয়েছিলাম,মুহূর্তে
অবিন্যস্ত চুল দু'হাতে খামচে ধরেছিলে।
সৈকতের ঝাউবন প্রবল বাতাসে দুলে উঠেছিল
আর আমাদের টেনে নিয়েছিল জলের গভীর থেকে
গভীরতর প্রদেশে---যত দুর্লভ সংগ্রহ
তুলে নিয়েছিলাম সুমন্ত শরীরের অভ্যন্তর  থেকে।

জল ছিল ঠিকঠাক শুধু নাবিকবিহীন, পরিত্যক্ত নৌকা
ভেসে গিয়েছিল দিগন্তের দিকে
এবং সব ভালোবাসা প্রবাহিত সমুদ্রের দিকে।


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন