Powered By Blogger

সোমবার, ১৩ মে, ২০১৩

ধুনুচির অন্ধকার

অনার্য ডোবার জলে যে মাছেরা বেড়ে উঠেছিল
পরস্পরকে নাকচ করে তারা আজ
আষাঢ়ের মল্ল ঢলে আর্য নদীর গভীরে পৌঁছে গেছে

যৌনদ্রাঘিমার দ্রাবিড় মিলনে পারঙ্গম শঙ্খচুঁড়
জিভ বের করে চেটে নেয় চন্দ্রালোক এবং
নিজ ঠোঁটেই ছোবল কাটে

যে যার নিজের পথে ফিরে গেলে
ধারাময় নির্ভার জীবন কেঁপে ওঠে
ধুনুচির অন্ধকারে

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন