কাল কোনো কবিতা লিখি নি
অথচ গ্রহমন্ডলী নিয়ে কবিতা লেখার কথা ছিল
কাগজের ওপর যখন আকিঁ বুঁকি করছিলামা আর্দ্রানক্ষত্র থেকে
তীক্ষ্ম এক আলোকরশ্মির কণা বুকের ভেতর ঢুকে গেল
উত্তর ভাদ্রপদনক্ষত্র ভেদ করে রেবতী নক্ষত্র থেকে উঠে গেল
শত শত আলোকবর্ষের চরাচরহীন দীর্ঘ পথ পার হয়ে
দূরাগত ধ্বনিমূল সমকালে সমকালে কড়া নাড়ে
অন্ধ ভিখারীর মতো ভ্রুকুটির প্রতিবিম্ব তুলে
আর পায়ে এসে লাগে শেকলের টান
অতীতের শ্মশ্মাণ তেমনি আজো যোগ্য প্রবাহণে সিদ্ধ
প্রতিহত পথের ওপর শুয়ে থাকা জান্তব পশুর পাশে
অসহায় উড়ে যায় ছেঁড়া পোড়া ওল্ড টেষ্টামেন্ট

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন