অন্তঃসলীলা নদীর মোহনায় সূর্য ডুবে যায় দ্রুত
বালিকা যেখানে বসে দেখে
নক্ষত্রবিহীন পশ্চিমাকাশের কোণ থেকে চাঁদ ওঠে
চাঁদ ওঠে আর নীল দিগন্তের ততদূর চলে যায় অপার্থিব সৌন্দর্য্য ও
যৌবনপ্রান্তিক খাঁজকাটা ধূসর পাথর থেকে
উৎসরিত উপনয়নের তুলো ওড়ে
আশ্রয়হীন গ্রীষ্মের ক্রোড়পত্র হাতে প্রোষিতভর্তৃকা
যৌনপ্রহারে যৌনপ্রহারে সূর্যস্তবে ক্রীড়াশীল
'ক্ষমা করো,ক্ষমা করো',অর্থাৎ আনন্দ
ও প্রসববেদনার অপরাধবোধ থেকে গর্ভবতী রমণীর মুক্তি দাও

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন