Powered By Blogger

সোমবার, ২০ মে, ২০১৩

সময়ের স্রোত

এই দেখো, আমি ফিরেছি শ্মশ্মাণ থেকে।

এক হাতে লোহা,অন্য হাতে আগুন ছুঁয়েছি।
পরিশুদ্ধ হতে আর কি লাগবে?

আমার ক্ষতজ্বালার দিকে দু'হাত বাড়িয়েছিলে
উঠে দাঁড়িয়েছিলাম  ঠিক কিন্তু
এক গ্রাম অন্ধকার মূখর হাসিতে ভরে দিল
ঝলকদেওয়া খোলা মাঠ।
তারাকণিকার ছায়ায় বুঝেছি ভালোবাসা কেন ম্লান,বস্তুত প্রান্তিক!

গ্রহণের জলে দুঃখস্নান সেরে ফিরে দেখি
নদীর হলুদ জলে ভেসে গেছ ব্যবহৃত সময়ের স্রোতে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন